Header Ads Widget

Responsive Advertisement

ভারতে 'অ্যান্টি-সাবমেরিন অস্ত্র' বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক: ভারতে সম্ভাব্য অ্যান্টি সাবমেরিন হাতিয়ার সনোবয়স এবং এর সম্পৃক্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে ৫২ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার। শনিবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদসংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, সম্ভাব্য এসব অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করে সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রদান করেছে।  
বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার এএন/এসএসকিউ হাই অল্টিটিউড অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (এইচএএএসডব্লিউ) সুনোবুয়স, এএন/এসএসকিউ-৬২এফ এইচএএএসডব্লিউ সুনোবুয়স সহ বিভিন্ন সরঞ্জাম কেনার অনুরোধ করেছে। এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে ৫২ দশমিক ৮ মিলিয়ন ডলার। এরপরেই এসব অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত এসব অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করার মাধ্যমে মার্কিন পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তা লক্ষ্যকে সমর্থন করবে। সেইসঙ্গে এটি আমাদের প্রধান প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তাকে উন্নত করবে।

সূত্র- ইত্তেফাক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ