গতকাল শুক্রবার (৫ জুলাই) দেশটির সাও পাওলো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, এদিন যাত্রীবাহী বাসটি একটি সেতুর পিলারে ধাক্কা দেয়। এতেই ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজ্যের রাজধানী সাও পাওলো থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে ইতাপেটিনিঙ্গা শহরের কাছে স্থানীয় সময় মধ্যরাতের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি ইতাপেভা অঞ্চল থেকে অ্যাপারেসিদা যাচ্ছিল।
সূত্র - যমুনা টিভি

0 মন্তব্যসমূহ