Header Ads Widget

Responsive Advertisement

ফিলিস্তিনের অর্থনীতি মজবুত করতে চুক্তি করল ব্রাজিল



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক: ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন প্রদর্শনে দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, যা এক দশকেরও বেশি সময় ধরে অনুমোদনের অপেক্ষায় ছিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকারের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিও সেরেছেন তারা।
মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, যারা ফিলিস্তিনে তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায়, তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি সই করেছে ব্রাজিল সরকার। শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন হবে। ব্রাজিল আশা করছে, এই চুক্তি ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতিকে আরও মজবুত করবে।
দক্ষিণ আমেরিকার দেশগুলোর নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম আছে। প্যারাগুয়ের অসুনসিয়ন শহরে মার্কোসুর ট্রেড ব্লক নামের সেই ফোরামের সম্মেলন শুরু হয় সোমবার। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চলমান সম্মেলনে উপস্থিত রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেন। গতকাল সম্মেলনের অবসরে তার সঙ্গে এই চুক্তি সই করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।
চুক্তি সইয়ের পর ইব্রাহিম বলেন, বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যের বাৎসরিক ভলিউম তিন কোটি ২০ লাখ ডলার। সই করা চুক্তির বাস্তবায়ন শুরু হলে এই ভলিউম আরও বাড়বে। ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য এ চুক্তি খুব কার্যকর হবে বলে আমরা আশা করছি।
২০১০ সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ব্রাজিল। ফিলিস্তিনের শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রতি দেশটি সবসময়ই সহানুভূতিশীল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ