Header Ads Widget

Responsive Advertisement

ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯০, বাস্তুচ্যুত দেড় লাখ বাসিন্দা


 Brazil Bangla TV  (ব্রাজিল বাংলা টিভি): কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যায় ব্রাজিলে প্রাণহানির বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। নিখোঁজ অন্তত ১৩০ জন। বাস্তুচ্যুত অবস্থায়  দেড় লাখ বাসিন্দা। এমন পরিস্থিতিতে সংকটাপন্ন দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুলা ডা সিলভা। খবর রয়টার্স ও বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুলে ব্যাপক বন্যার কারণে কয়েকশ শহর পানির নিচে চলে গেছে। বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৯০ জন মারা গেছেন এবং প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি বলছে, বন্যায় তলিয়ে যাওয়া কিছু শহর অন্যান্য অঞ্চল থেকে এখনও বিচ্ছিন্ন রয়ে গেছে।  নিখোঁজ থাকা ১৩০ জনেরও বেশি লোককে খুঁজে পাওয়ার আশা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।

এদিকে চলতি সপ্তাহে আরো ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এতে এ অঞ্চলের বিপর্যয়কর পরিস্থিতি আরো খারাপ আকার নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে। এছাড়া বন্যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু লোককে সরিয়ে নেয়ার কাজ করেছে উদ্ধার কর্মীরা।


 সূত্র - বণিক বার্তা 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ