Header Ads Widget

Responsive Advertisement

সার্বিয়ায় বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে চীন


 Brazil Bangla TV  (ব্রাজিল বাংলা টিভি): সার্বিয়ায় বিলিয়ন ইউরো বিনিয়োগ করতে চায় চীন। এজন্য আলোচনা করতে সার্বিয়া সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিনিয়োগ এবং সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে আলোচনাই এ দুদিনের সফরের লক্ষ্য। বৈঠকের আগে আজ বুধবার (৮ মে) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সামরিক গার্ড অব অনার দিয়ে স্বাগত জানিয়েছে সার্বিয়া। খবর রয়টার্স।

শি জিনপিংয়ের এ সফরটি সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে চীনা দূতাবাসে ন্যাটোর বোমা হামলার ২৫তম বার্ষিকীর সঙ্গে মিলে যাচ্ছে। এটি বিগত পাঁচ বছরের মধ্যে শি জিনপিংয়ের প্রথম ইউরোপীয় সফরের অংশ। এর পরপরই তার ফ্রান্স ও হাঙ্গেরি সফরের কথা রয়েছে।

সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকসান্ডার ভুসিক দেশটির প্রাসাদের সামনে জড়ো হওয়া হাজারো জনতার উদ্দেশে বলেন, ‘আজ আমরা ইতিহাস লিখছি।’ এ সময় জনতা ‘চীন, চীন’"বলে স্লোগান দিয়েছে।

এশিয়া এবং ইউরোপের কিছু অংশ জুড়ে চীনের বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সমর্থক সার্বিয়া।

শি জিনপিং জানান, তার এ সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে।

সার্বিয়ার অর্থমন্ত্রী সিনিসা মালি মঙ্গলবার (৭ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, দুই নেতা ২৯টিরও বেশি চুক্তি ও কিছু বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করবেন। এছাড়া উচ্চ প্রযুক্তির প্রকল্প নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।

 সূত্র - বণিক বার্তা 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ