চলমান আসরে এখনো পর্যন্ত অপরাজিত আছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। শুধু তাই নয়; ফাইনালে থাকছে আরও একটি চমক। দর্শকদের চাঙা রাখতে মেগা কনসার্টের আয়োজন করেছে কোপার আয়োজক কনমেবল কর্তৃপক্ষ। যেখানে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
ম্যাচের ‘হাফ টাইম শো’তে গাইবেন এই পপ তারকা। কনসার্টের আয়োজনের জন্য হাফ টাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে কনমেবল।
ম্যাচের হাফ টাইমে হতে যাওয়া এই আয়োজন নিয়ে কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গোজ বলেন, ‘শাকিরা দক্ষিণ আমেরিকান দুর্দান্ত এক সঙ্গীত তারকা, যার খ্যাতি রয়েছে পুরো বিশ্বে। বিশ্বের প্রতিটি প্রান্তে তার গান গাওয়া হয়। নাচেও ব্যবহৃত হয় তাল মিলিয়ে। এমন শিল্প কোনো সীমানায় আবদ্ধ থাকে না। আন্দোলিত করে মিলিয়ন মানুষকে। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকার ২০২৪ আসরে তার এমন উপস্থিতি ফুটবলের প্রতি মানুষের সুস্থ আবেগ ও এর মাধ্যমে ঐক্যের বার্তা দেবে।

0 মন্তব্যসমূহ