ব্রাজিল সরকার শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে উন্নয়নশীল অর্থনীতির এই জোটের নেতৃত্বে থাকবে ব্রাজিল। গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে বৈশ্বিক শাসন সংস্কার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।
ব্রিকস জোট ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন নিয়ে গঠিত হয়। পরে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা এতে যোগ দেয়। ২০২৩ সালে ইরান, মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয়ে জোটটি সম্প্রসারিত হয়। সৌদি আরবকেও সদস্যপদের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া, তুরস্ক, আজারবাইজান ও মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে যোগদানের জন্য আবেদন করেছে এবং আরও বেশ কিছু দেশ আগ্রহ প্রকাশ করেছে।
সম্প্রতি, ইন্দোনেশিয়াকে ১১তম সদস্য হিসেবে এবং নাইজেরিয়াকে ‘অংশীদার দেশ’ হিসেবে স্বাগত জানিয়েছে ব্রিকস। ব্রাজিল জানিয়েছে, অংশীদার দেশগুলোকেও শীর্ষ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং সদস্যদের সম্মতিতে তারা অন্যান্য বৈঠকেও অংশ নিতে পারবে।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, "আমরা এসব দেশের উন্নয়ন, সহযোগিতা ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব।"
এদিকে, মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়ায় ব্রিকসভুক্ত দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোটের নেতৃবৃন্দও ডলারের বিকল্প একটি পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

0 মন্তব্যসমূহ