Header Ads Widget

Responsive Advertisement

১৪ বছর পর ঢাকায় আসছেন অর্জুন রামপাল



ব্রাজিল বাংলা টিভি ডেস্ক:এবার ঢাকায় পা রাখতে যাচ্ছেন বলিউড তারকা অর্জুন রামপাল। তবে কোনো অভিনয় বা বিশেষ শো নয়, একেবারে বাণিজ্যিক কারণেই তার এই আগমন। জানা গেছে, আগামী ৭ জুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসবেন এই তারকা। এক ভিডিও বার্তায় নিজেই জানিয়েছেন এ খবর।
ভিডিও বার্তায় অর্জুন রামপাল বলেন, ‘হাই ঢাকা, আমি অর্জুন রামপাল। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। যাদের আমন্ত্রণে আসছি, তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই থাকবেন, সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে।
জানা গেছে, বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোতে অংশ নেবেন এই বলিউড তারকা। ঢাকার মাটিতে পা রাখবেন আগামী ৭ জুন। শো স্টপার হিসেবে উপস্থিত  থাকবেন তিনি।
১৪ বছর আগে ২০১০ সালে একবার ঢাকায় এসেছিলেন তিনি।
তবে একা আসেননি। সঙ্গে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী রানী মুখার্জি। তবে এবার তিনি একাই আসছেন বলে নিশ্চিত করেছেন ভিডিও বার্তায়।

সূত্র-কালের কণ্ঠ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ