ব্রাজিল বাংলা টিভি ডেস্ক:কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লাতিন জায়ান্ট ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র এই দলে বড় চমক দিয়েছেন। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে ছাড়াই যুক্তরাষ্ট্রের বিমান ধরবে সেলেসাওরা। কোপার আগেই চূড়ান্ত প্রস্তুতি হিসেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এবারের কোপার আসর।
কেবল ক্যাসেমিরোই নয়, কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহা ও ব্রেমারদের মতো তারকা ফুটবলাররাও।
বিস্তারিত আসছে…
0 মন্তব্যসমূহ